Views Bangladesh Logo

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানকে ঘিরে মানিক মিয়ায় নিরাপত্তা জোরদার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে 'জুলাই ঘোষণাপত্র' উপলক্ষে আয়োজিত দিবব্যাপী অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদেরকে ঢুকতে দেয়ার আগে কঠোর তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে এবং নিরাপদে সম্পন্ন হয়।

মানিক মিয়া এভিনিউ এলাকা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো, যেখানে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এছাড়া স্থাপন করা হয়েছে একাধিক নিরাপত্তা চেকপয়েন্ট।

সকাল ১১টায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর রাত ৭টা ৩০ মিনিটে ড্রোন শো এবং রাত ৮টায় ব্যান্ড পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে দিনের কর্মসূচি।

মানিক মিয়া এভিনিউয়ে বিশাল লাল রঙের মঞ্চ নির্মাণ করা হয়েছে, যাতে আধুনিক এলইডি স্ক্রিন, লাইটিং এবং সাউন্ড সিস্টেম সংযোজন করা হয়েছে। অতিথিদের জন্য সোনালি রঙের চেয়ার সারিবদ্ধভাবে বসানো হয়েছে। অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সাউন্ড ও লাইটিংয়ের পরীক্ষা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ