খাগড়াছড়ি, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে 'পাহাড়ি-বাঙালি' সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও।
এমন পরিস্থিতিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা দেড়টা থেকে রাঙামাটি পৌর এলাকায় এবং বেলা দুইটা থেকে খাগড়াছড়ি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এবিষয়ে উভয় জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক আদেশ জারি করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়িতে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে সকালে রাঙ্গামাটি শহরের জিমনেসিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ির একটি মিছিল বের হয়। তারা শহরের বনরূপা এলাকায় গেলে সেখানে তাদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে-এমন অভিযোগ করে বাঙালিদের বেশ কিছু দোকানপাট ও বনরূপা মসজিদ ভাঙচুর করা হয়।
এদিকে খাগড়াছড়িতে গতকালের (বৃহস্পতিবার) সংঘর্ষে ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০)। তাদের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে