টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি
সংঘর্ষ এড়াতে টাঙ্গাইলে একটি ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে সোমবার (৩১ মার্চ) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়৷
অফিস আদেশে বলা হয়েছে, টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরে নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় করা হচ্ছে৷ বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পিটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বে-আইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। ঈদগাহে ঈদের দিন ভোর ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্যাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, পুলিশের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে