Views Bangladesh Logo

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ মিছিল

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি চাকরি আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (১ জুন) বেলা ১১টার দিকে তথ্য ভবনের দিক থেকে ২০–৩০ জন কর্মচারীর একটি মিছিল বাদামতলায় এসে মিলিত হয়। মিছিলে অংশ নেয়া কর্মীরা হ্যান্ডমাইকে অন্যান্য সহকর্মীদেরও যোগ দেয়ার আহ্বান জানান।

আন্দোলনকারীরা জানিয়েছেন, এদিনই অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত বুধবার সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা ঘোষণা দিয়েছিলেন, তারা প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করবেন।

সরকারি চাকরি আইন সংশোধনের প্রস্তাবটি উপদেষ্টা পরিষদ ২২ মে অনুমোদন দেয় এবং রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর ২৫ মে রাতে অধ্যাদেশ আকারে তা জারি করা হয়। এর প্রতিবাদে ২৪ মে দিনভর সচিবালয়ে বিক্ষোভে নামে কর্মচারীরা।

নতুন অধ্যাদেশে পুরনো আইনের সঙ্গে ‘৩৭ক’ নামের একটি ধারা যুক্ত করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, একজন কর্মকর্তা বা কর্মচারীকে দুই দফায় সাত দিনের নোটিশ দেয়ার পর দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে—এ বিষয়টিকে কেন্দ্র করেই কর্মচারীরা আপত্তি জানিয়ে আসছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ