Views Bangladesh Logo

সিলেটেই হবে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত দল ঘোষণা বিসিবির

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু নির্ধারণ হয়েছে চায়ের দেশ সিলেট। আবহাওয়া নিয়ে শঙ্কা ও ভেন্যু পরিবর্তনের গুঞ্জন থাকলেও বিসিবি নিশ্চিত করেছে, নির্ধারিত সূচি অনুযায়ী সিলেটেই হবে ম্যাচটি। এই ম্যাচের জন্য কোনো পরিবর্তন ছাড়াই ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বোর্ড।

মিরপুর টেস্টের মতো এই ম্যাচেও স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। মিরপুর টেস্টে তাঁদের অভিষেক না হলেও সিলেটের পরিবেশে এই দুজনের কেউ সুযোগ পেতে পারেন। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ মে।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ