Views Bangladesh Logo

আজ দ্বিতীয় দিনের মতো ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন শুরু হয়েছে বুধবার (৪ মার্চ) সকাল থেকে। আজ বিক্রি হচ্ছে ১৪ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে জানায়, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেন চলাচল নিয়ে প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ। ১৫ মার্চের টিকিট বিক্রি হবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে যাওয়ার জন্য সংরক্ষিত থাকবে, যা যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। ঈদের অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ