বিকেলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে সোমবার বিকেলে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। এই সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
ফুলকোর্ট সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পরামর্শ দিয়ে থাকেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। একই সঙ্গে নেয়া হয় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
হাইকোর্ট সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
সেই আদেশে বলা হয়, আগামী ৪ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে প্রশাসন ভবন-৪-এর দোতলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে