রমজানে স্কুল খোলা থাকবে ১৫ দিন
চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী ১৫ রমজান পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে দীর্ঘ এ সময় ক্লাস বন্ধ রাখার কথা ছিল। তবে নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে ২৫ মার্চ ১৫ রমজান হওয়ার কথা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে