Views Bangladesh Logo

১৬ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, ২১ দিন মাদ্রাসা

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্কুল ও কলেজ ১৬ দিন এবং মাদ্রাসা ২১ দিন বন্ধ থাকবে।

২০২৬ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে (রোববার)। ছুটি চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিন একটানা ছুটি উপভোগ করবে।

কলেজ পর্যায়ে আলাদা গ্রীষ্মকালীন ছুটি না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজগুলোর মোট ছুটি প্রায় ১৬ দিন হবে।

মাদ্রাসায় তুলনামূলক দীর্ঘ ছুটি থাকবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে মাদ্রাসাগুলো ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বন্ধ থাকবে, যা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২১ দিনের ছুটি হিসেবে গণ্য হবে।

এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি থাকবে। তবে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ