Views Bangladesh Logo

খুলনায় স্কুলছাত্রীকে গুলি, হাসপাতালে ভর্তি

খুলনা নগরীতে এবার দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন দশম শ্রেণির এক স্কুলছাত্রী। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) মাগরিবের পর নগরীর রূপসা অব্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রীর নাম ইতি (১৫)। তিনি স্থানীয় বাসিন্দা জুলফিকারের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে এক বান্ধবীর সঙ্গে সড়কে দাঁড়িয়ে গল্প করছিল ইতি। এ সময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তার পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা ইতিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

গুলির কারণ এবং হামলাকারীদের পরিচয় জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ