বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা
রাজধানীর বনশ্রী এলাকায় ১৭ বছর বয়সী কিশোরী ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে দক্ষিণ বনশ্রী মূল সড়কের প্রীতম ভিলা নামে বাড়িতে ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়ান্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার লিলি হাবিগঞ্জ জেলার লাখাই থানার বামইন গ্রামের সজীব মিয়ার কন্যা। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ বনশ্রীতে প্রীতম ভিলার ব্লক এল ফ্ল্যাটে ভাড়ায় থাকতেন।
খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, “দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে কিশোরীর মরদেহ ফারাজী হাসপাতালে উদ্ধার করা হয়। হাসপাতালে গিয়ে দেখা যায় লিলির গলা কাটা। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে