Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

প্রধানমন্ত্রীর পদক্ষেপে খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে এক স্কুলছাত্রকে অপহরণের এক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, অপহরণের শিকার ছাত্রটির বাবা খন্দকার শামীম। তিনি সচিবালয়ের কর্মচারী। ছেলে অপহরণের খবর পেয়ে তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছান। খবর পেয়ে প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেন এবং পুলিশকে সরাসরি ফোন করে উদ্ধার অভিযানের নির্দেশনা দেন।

উদ্ধার অভিযান পরিচালনা করেন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি জানান, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। দুপুর আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর চার-পাঁচজন তাকে জোড়পুকুর এলাকার সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়, নাহলে মারার হুমকি দেওয়া হয়।

ডিসি মাসুদ আলম জানান, পুলিশ প্রথমে অপহরণকারীদের সঙ্গে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে। মুক্তিপণের টাকা ও নম্বর নিয়ে দর কষাকষির মধ্যে পুলিশ অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। এরপর অভিযানে ছেলেটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ