Views Bangladesh Logo

মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে আদর দাশ (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে মাতামুহুরী ব্রিজ পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী খোদারকুম হিন্দুপাড়ার বাসিন্দা প্রবাসী প্রদীপ দাশের ছেলে এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র।

নিহতের আত্মীয় রনজিত দাশ জানান, দুপুরে আদর এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট চোরাবালিতে সে ডুবে যায়। সঙ্গের বন্ধুরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ