Views Bangladesh Logo

কলাবাগানে ছাদ থেকে পড়ে স্কুলছাত্র নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর কলাবাগানে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবিদ কলাবাগানের উত্তর রোডের ৫২/এ নম্বর বাসার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের ছাত্র ছিলেন। নিহতের মামা রকিবুল কামাল জানান, আবিদ ছাদ থেকে নিচে পড়ে যায়। এটি দুর্ঘটনা না আত্মহত্যা, তা তারা নিশ্চিত নন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে। পুলিশ বলছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ