শ্লটারবেকের গোলে আবারও এগিয়ে জার্মানি
কুরাসাওর বিপক্ষে আবারও লিড নিয়েছে জার্মানি। বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘ই’-এর ম্যাচে ৩৭তম মিনিটে ডিফেন্ডার নিকো শ্লটারবেক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
এনআরজি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল জার্মানি। এরই ধারাবাহিকতায় ৬ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে ফেলিক্স এনমেচা গোল করে দলকে এগিয়ে নেন।
তবে পিছিয়ে পড়েও দারুণ লড়াই করে কুরাসাও। ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে বিশ্বকাপে অভিষেক হওয়া দলটি। গোলটি হজম করে কিছুটা চাপে পড়ে জার্মানি।
সমতা ফেরার পরও আক্রমণের ধার বজায় রাখে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশেষে ৩৭তম মিনিটে সেট-পিস থেকে সুযোগ কাজে লাগান শ্লটারবেক। পেনাল্টি এলাকার ভেতরে বল পেয়ে জোরালো শটে কুরাসাও গোলরক্ষক ইলয় রুমকে পরাস্ত করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জার্মানি ২-১ গোলে এগিয়ে রয়েছে।

মতামত দিন