পোল্যান্ডের জন্য শেনজেন ভিসার আবেদন আর নেবে না সুইডেন দূতাবাস
ঢাকার সুইডেন দূতাবাস এখন থেকে শেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে পোল্যান্ডের জন্য শেনজেন ভিসার আবেদন জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার সুইডেন দূতাবাস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
দূতাবাস জানিয়েছে, কোনো আবেদনকারীর শেনজেন অঞ্চলে ভ্রমণের প্রধান গন্তব্য পোল্যান্ড হলে ১৫ এপ্রিলের পর থেকে সরাসরি পোলিশ কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। নতুন আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র বা যেকোনো অনুসন্ধানের জন্য আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এই পরিবর্তনের ফলে পোল্যান্ড গমনেচ্ছু বাংলাদেশি পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের এখন থেকে পোল্যান্ডের নিজস্ব কনস্যুলার সেবা বা তাদের নির্ধারিত প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে