৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (৫ মে) কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২০ মে শুরু হবে এবং চলবে ২৪ জুন পর্যন্ত।
পরীক্ষার সময়সূচি পাওয়া যাবে পিএসসির নিজস্ব ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের bpsc.teletalk.com.bd ঠিকানায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে