Views Bangladesh Logo

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এ টি এম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার

 VB  Desk

ভিবি ডেস্ক

কাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানির দিন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম রোববার (২৩ ফেব্রুয়ারি) রিভিউ আবেদনটি শুনানির জন্য উত্থাপন করেন। পরে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।

গত বছরের ২৯ অক্টোবর থেকে ১১ দিন ধরে আজহারুলের পুনর্বিবেচনার আবেদনটি চেম্বার বিচারপতির আদালত এবং পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও শুনানি হয়নি।

২৩ জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ রিভিউ আবেদনটির শুনানির দিন ২০ ফেব্রুয়ারি ধার্য করেছিলেন। কিন্তু সেদিনও শুনানি হয়নি।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে তার করা আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

আজহারুল তার আইনজীবী প্রয়াত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের মাধ্যমে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনায় ২০২০ সালের ১৯ জুলাই ২৩ পৃষ্ঠার রিভিউ আবেদনটি দাখিল করেছিলেন, যেখানে ১৪টি যুক্তি ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ