Views Bangladesh Logo

কাশ্মীর ইস্যুতে ভারতের সুপ্রিম কোর্টের রায় সোমবার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজ্য হিসেবে ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দিয়েছিল বিজেপি সরকার। কাশ্মীর থেকে বাতিল করা হয় ৩৭০ ধারা। বিষয়টিকে চ্যালেঞ্জ করে বহু ব্যক্তি ও সংগঠন আদালতের দ্বারস্থ হয়। সেই মামলার রায় সোমবার ( ১১ ডিসেম্বর) দিতে যাচ্ছেন ভারতের সুপ্রিম কোর্ট।

এদিকে, কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সেসব মামলা একত্র করে এতদিন সুপ্রিম কোর্টে তার বিচার চলছিল। চলতি বছরের ২ জুলাই থেকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটির ধারবাাহিক শুনানি চলে। গত ৫ সেপ্টেম্বর এ বিষয়ে রায়দানের কথাও ছিল। কিন্তু শেষ মুহূর্তে রায়দান স্থগিত রাখেন বিশেষ সাংবিধানিক বেঞ্চ। জানানো হয়, ১১ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে। সেই মতো সোমবার রায় ঘোষণা হওয়ার কথা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ