রাজনৈতিক দল হিসেবে জামায়াতের ফের নিবন্ধনের আবেদন
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা জামায়াতের খারিজ হওয়া আপিল পুনর্বহাল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (২২ অক্টোবর) আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।
আপিল পুনর্বহালে জামায়াত এখন আইনিভাবে তাদের নিবন্ধন ও দলীয় প্রতীক পুনরুদ্ধারে চেষ্টা করতে পারবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। গত ১ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে আপিলটি করেছিলেন এই আইনজীবী।
২০১৩ সালের ১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের রায় দেন হাইকোর্ট। ২০১৮ সালের ৭ ডিসেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করে নির্বাচন কমিশন।
পরে জামায়াতের আইনজীবীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। তবে গত বছরের নভেম্বরে আপিলের শুনানিতে জামায়াতের প্রধান আইনজীবী অনুপস্থিত থাকায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বিচারপতির বেঞ্চে 'খেলাপি খারিজ' হয়ে যায় আপিলটি।
ফলে জামায়াতের নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় বহাল থাকে।
পতনের চার দিন আগে ১ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ‘সন্ত্রাসবিরোধী আইন-২০০৯’ এর অধীনে জামায়াত ও ছাত্রশিবিরসহ এর বিভিন্ন শাখার সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে