Views Bangladesh Logo

ইলিশের খুচরা মূল্য ৭০০ টাকা কেজি নির্ধারণে আইনি নোটিশ

দেশের সাধারণ জনগণের জন্য প্রতি কেজি ইলিশের খুচরা মূল্য সর্বোচ্চ ৭০০ টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্ডকর হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান।

নোটিশটি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, ইলিশ মূলত বঙ্গোপসাগরের মাছ। এই মাছ বাংলাদেশ, ভারত, মায়ানমারসহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। যদিও ভারত ও মিয়ানমার উভয়েরই বৃহত্তর সামুদ্রিক সীমানা রয়েছে। পদ্মার ইলিশ তার স্বাদের জন্য বিশেষভাবে মূল্যবান।

যেহেতু ইলিশ চাষ করা হয় না এবং প্রাকৃতিকভাবে পাওয়া যায়। তাই বাংলাদেশের অন্যান্য মাছ যেমন রুই মাছের মতো কোনোও উৎপাদন খরচ নেই, যা বাজারে কেজি প্রতি সর্বোচ্চ ৫০০ টাকায় বিক্রি হয়।

সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মার সব ইলিশ ভারতে রপ্তানি করা হয়। ক্ষেত্র বিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে তা পাচারও হয়। পদ্মার ইলিশ ভারতে রপ্তানি ও পাচার হওয়ার কারণে দেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না।

নোটিশে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, তারা ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মাছ ধরা নিষেধাজ্ঞার সমন্বয় ঘটাবে। যাতে উভয় দেশ একই সময়ে বিধিনিষেধ কার্যকর করতে পারে।

এ ছাড়াও নোটিশে বাংলাদেশে ইলিশের আকাশ ছোঁয়া দাম সম্পর্কে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ইলিশের কেজি প্রতি বাবদ ২,৪০০ টাকা পর্যন্ত প্রদান করছেন ক্রেতারা। অন্যদিকে ভারতে কেজি প্রতি ইলিশ ১,১৮০ টাকা দরে রপ্তানি করা হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, এসব পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ