দলীয় নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল শুনানি শুরু
নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে জামায়াতের আপিলের শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) শুরুর পর শুনানি ১০ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আপিল আবেদনে বলেছেন, জামায়াতের নিবন্ধন বাতিলের পুরো প্রক্রিয়াটি শুরু করা রিটটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল-হকের বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেন।
রায়ে বলা হয়, নির্বাচন কমিশন জামায়াতকে যে নিবন্ধন দিয়েছে, তা আইনগত কর্তৃত্বের বাইরে।
গত ২২ অক্টোবর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিলটি পুনরুজ্জীবিত করেন আপিল বিভাগ। এতে দলটির আপিল শুনানিতে অংশ নেয়ার পথ প্রশস্ত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে