এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মাকছুদুর রহমান
এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের প্রধান ও ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
অধ্যাপক মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনে দারুণ কৃতিত্বের স্বাক্ষর রাখা অধ্যাপক মাকছুদুর রহমান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কুমিল্লা বোর্ডের মেধাতালিকায় স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি কানাডিয়ান কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে উচ্চতর পড়াশোনা করেন তিনি।
যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন তিনি।
দেশের একজন শিক্ষাবিদ, গবেষক ও হিসাববিদ হিসেবে পরিচিত লাভ করেন অধ্যাপক মাকছুদুর রহমান। আর্থিক খাত নিয়ে তাঁর ৩৫টির বেশি গবেষণা নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস: এ কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস’ বইটিও পাঠকমহলে পরিচিতি পেয়েছে।
এ ছাড়াও আর্থিক খাতসংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা ও চীনসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ সফর করেছেন।
মতামত দিন