Views Bangladesh Logo

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

 VB  Desk

ভিবি ডেস্ক

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় কর্মসূচির মুনাফার হার চূড়ান্ত করেছে সরকার। জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে, আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হারে কোনো পরিবর্তন আসছে না।

ফলে বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন। স্কিমের ধরনভেদে মুনাফার সর্বোচ্চ হার থাকবে ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত।

অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর ক্ষেত্রে চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদহার কার্যকর ছিল, জুলাই-ডিসেম্বর মেয়াদেও একই হার ও একই শর্তে তা বহাল থাকবে।

সঞ্চয়পত্রে বিদ্যমান এই সুদহার বহাল থাকার সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ