Views Bangladesh Logo

ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন নির্দেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

সৌদি আরব এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে শুধু বৈধ ভিসা থাকলেই ওমরাহ পালন করা যাবে না; প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, তবে সব সফর মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে।

প্রতিটি সফরের জন্য নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে আলাদা সেবা প্যাকেজ কিনতে হবে। সেই প্যাকেজের তারিখের সঙ্গে মিল রেখে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে। প্যাকেজ ছাড়া পারমিট দেওয়া হবে না।

প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রেও আগে অনুমোদিত সেবা প্যাকেজ কিনে এরপর ভিসার আবেদন করতে হবে। সৌদি আরবে প্রবেশের আগে ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে এবং প্রবেশ ও প্রস্থানের তথ্যের ভিত্তিতে ৯০ দিনের অবস্থানসীমা হিসাব করা হবে।

মন্ত্রণালয় বলেছে, নতুন ব্যবস্থার লক্ষ্য হলো ওমরাহ যাত্রীদের সেবা, ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ আরও কার্যকর করা। তাই এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা থাকলেও প্রতিটি সফরের আগে নতুন করে পারমিট নেওয়া বাধ্যতামূলক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ