Views Bangladesh Logo

২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার পথে সৌদি আরব

 VB  Desk

ভিবি ডেস্ক

২০৩৪ বিশ্বকাপের আসরটি এককভাবে আয়োজনের চেষ্টায় ছিল সৌদি আরব এবং অস্ট্রেলিয়া দুই দেশই। তবে বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার ব্যাপারে ফিফা ঘোষিত শেষ সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দেয় অস্ট্রেলিয়া। ফলে আয়োজক দেশ হতে চলেছে সৌদি আবর।

ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়ে আর এগুবো না।’ যার ফলে ২০২২ আসরের এক যুগ পরে বিশ্বকাপটি ফের মধ্যপ্রাচ্যে ফিরবে।

২০২২ সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। ২০২৬ সালের বিশ্বকাপ হবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায়। এরপর ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। ওই হিসেবে ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া অথবা ওশেনিয়া মহাদেশে হবে বলে জানিয়েছিল ফিফা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ