Views Bangladesh Logo

সৌদি থেকে এসেছে প্রবাসীদের ক্ষতিপূরণের ৩৩ কোটি টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৩২ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৩০০ টাকা (৩০ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ পাঠিয়েছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২২ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায় করা দুই দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ‘ডেথ কমপেনসেশন ফান্ড’-এ প্রেরণ করা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রমকল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে। মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরও দ্রুততর করার জন্য ইতোমধ্যে দুটি সৌদি ল’ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সকল দাবি ও ক্ষতিপূরণ আদায় করে বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবার রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ