Views Bangladesh Logo

এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম বাড়াল সৌদি আরব

 VB  Desk

ভিবি ডেস্ক

শিয়ায় ক্রেতাদের জন্য তেলের দাম ৯০ সেন্ট বাড়িয়েছে সৌদি আরব। আরামকো তার ফ্ল্যাগশিপ আরব লাইট ক্রুডের জন্য অফিসিয়াল সেলিং প্রাইস (ওএসপি) নির্ধারণ করেছে এটি।

ব্লুমবার্গের তথ্যে দেখা গেছে, এশিয়ান ক্রেতাদের জন্য আঞ্চলিক বেঞ্চমার্কের তুলনায় প্রিমিয়াম প্রতি ব্যারেল ২.২০ ডলারে নিয়ে এসেছে।

তেলের এই মূল্যবৃদ্ধি বাজারের প্রত্যাশিত দামকে ছাড়িয়ে গেছে। এরই মধ্যে, আরামকো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য নির্ধারিত সমস্ত গ্রেডের জন্য দাম কমিয়েছে।

হামাস নেতা ইসমাইল হানিয়াহ এবং হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহ হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অক্টোবরের শুরু থেকে তেলের দাম বাড়ছে।

তবে এখনো বৈশ্বিক বাজারে এর প্রভাব উল্লেখযোগ্যভাবে পড়েনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ