Views Bangladesh Logo

সৌদি স্কুলে সংগীত শিক্ষার জন্য ৯ হাজার শিক্ষক নিয়োগ

 VB  Desk

ভিবি ডেস্ক

সৌদি আরবের সব সরকারি স্কুলে সংগীত শিক্ষা চালু হচ্ছে। এ জন্য ৯ হাজারের বেশি সংগীত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে সংগীত শিক্ষাকে জাতীয় শিক্ষাক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচনা করছে দেশটির সরকার।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০ ’–এর আওতায় অর্থনৈতিক বৈচিত্র্য এবং সামাজিক আধুনিকীকরণের লক্ষ্যে শিল্প, বিনোদন এবং শিক্ষায় সংস্কার ও বিনিয়োগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

মুসলিম মিররের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুব সমাজের সাংস্কৃতিক দিগন্ত প্রসারিত করতে ও শিক্ষায় রক্ষণশীলতা দূর করার লক্ষ্যে ব্যাপকসংখ্যক সংগীত শিক্ষক নিয়োগ দিল দেশটির সরকার। এর আগে সংগীত শিক্ষা ও চর্চা নিষিদ্ধ বলে বিবেচিত হতো; কিন্তু সৌদি আরব এখন সক্রিয়ভাবে সংগীতকে শিক্ষাক্রমের অন্যতম উপাদান হিসেবে প্রচার করছে।

এই উদ্যোগ বাস্তবায়ন করছে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। স্কুলগুলোতে বিশেষ সংগীত বিভাগ খোলা হবে। শিক্ষকদের অনেকেই শাস্ত্রীয় সংগীত, আরবি সংগীতের ঐতিহ্য এবং আধুনিক ঘরানার প্রশিক্ষণ নিয়েছেন। তারা শিক্ষার্থীদের সংগীত তত্ত্ব, যন্ত্র এবং পরিবেশনা শিক্ষা দেবেন।

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশটির শিক্ষাক্রমে এই পদক্ষেপকে মাইলফলক হিসেবে উল্লেখ করছেন।

তবে ধর্মীয় রক্ষণশীল সমাজ এই উদ্যোগের সমালোচনা করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ