স্পিকারের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ। আজ সোমবার (৪ মে) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুলসংখ্যক হজযাত্রী মক্কা ও মদিনায় গমন করেন। ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে। বিগত আওয়ামী সরকারের আমলে ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের মধ্যে আন্তঃসংসদীয় সম্পর্ক জোরদার এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন। এ সময় চলমান মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র ও ইরানের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
স্পিকার সৌদি রাষ্ট্রদূতকে রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসির কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সাক্ষাৎে সৌদি দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে