চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধী গোলাম আযমকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন স্থানে একাত্তরের যুদ্ধাপরাধী গোলাম আযমকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার দেখা গেছে। পোস্টারগুলোতে তার মুখে জুতার চিহ্ন আঁকা রয়েছে এবং নিচে লেখা ছিল—‘আমাকে জুতা মারুন’।
সোমবার (৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ওয়াশরুম, লেডিস ঝুপড়ি এবং কলা ঝুপড়ির দেয়ালে এসব পোস্টার দেখা যায়।
এ বিষয়ে চাকসু এজিএস ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, গোলাম আযম বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি। মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ডের কারণে অনেকের মধ্যে তার প্রতি ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ থেকেই কেউ এমন কাজ করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই কেউ এ ধরনের পোস্টার লাগাতে পারে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবেশ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে