Views Bangladesh Logo

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম

অবসরপ্রাপ্ত সচিব মো. সরওয়ার আলম রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এক বছরের মেয়াদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ ধারা-৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সরওয়ার আলম এই নিয়োগ পেয়েছেন। প্রজ্ঞাপনের ভিত্তিতে যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ