Views Bangladesh Logo

ক্ষমতা হস্তান্তরের আগে ন্যায়বিচারের আহ্বান সারজিসের

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সারজিস আলম সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা হস্তান্তর না করার আহ্বান জানিয়েছেন।

সোমবার নীলফামারীর ডোমারে এক সমাবেশে বক্তব্য রাখেন সারজিস। তিনি বলেন, “যারা ক্ষমতা আঁকড়ে ধরতে হাজারো মায়ের কোল খালি করেছে, ভাই-বোনদের হত্যা করেছে—তাদের বিচার না করে কোনোভাবেই ক্ষমতা হস্তান্তরের কথা ভাবা উচিত নয়।”

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য কোনো প্রার্থীর প্রতি অন্ধ আনুগত্য দেখানো যাবেনা। অতীতে ভোট কেনাবেচা, ঘুষ এবং জনগণের টাকায় নির্বাচনে জয়লাভের সংস্কৃতিকে তিনি কঠোর ভাষায় নিন্দা জানান এবং এসব অনৈতিক চর্চা বন্ধ করার দাবি জানান।

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে সারজিস বলেন, এখনই নির্বাচন আয়োজনের দাবি গ্রহণযোগ্য নয়। বরং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার পরই নির্বাচন হওয়া উচিত।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার ও ডা. আতিক মুজাহিদ, যুগ্ম প্রধান সংগঠক আলি নাসের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাইদ লিওন এবং স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ