Views Bangladesh Logo

স্টার হান্ট থেকে ওটিটির স্বপ্নপথে সানজিদা তাসনিম

সিলেটের তরুণ অভিনেত্রী সানজিদা তাসনিম কম সময়ে তার প্রতিভার ছাপ রেখেছেন। মাত্র বছরখানেক আগে র‍্যাম্প মডেলিং থেকে অভিনয়ে প্রবেশ করলেও ইতিমধ্যেই তিনি কাজ করেছেন ৭-৮টি নাটকে। এছাড়া একটি অনুদানের সিনেমায়ও অংশ নিয়েছেন।

তার মিডিয়া যাত্রা শুরু হয়েছিল শখ থেকে। ছোটবেলায় ক্লাস নাইনে এনটিভিতে নাচ দেখানো দিয়েই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। পরে স্টার হান্ট রিয়েলিটি শো-এর মঞ্চে অংশ নিয়ে ফাইনালে তিন বিজয়ীর একজন হন। সেই অভিজ্ঞতা দিয়েই জন্ম নেয় অভিনয়ের স্বপ্ন।

সানজিদা বলেন, র‍্যাম্প মডেলিং আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু অভিনয়ে চরিত্রের আবেগ ধরে রাখা, সংলাপ বলা—সবই আলাদা চ্যালেঞ্জ।

তিনি মানসম্মত কাজের দিকে বেশি মনোযোগী, এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

এবার ঈদে তার ব্যস্ততা আরও বাড়ছে। সালাউদ্দিন লাভলু পরিচালিত চ্যানেল আইয়ে আসছে সাত পর্বের ধারাবাহিক 'কুলিন সমাচার'। সঙ্গে আসছে কিছু সিঙ্গেল নাটক এবং ঈদ স্পেশাল চরকি ওয়েব ফিল্ম 'ক্যাকটাস', যা শিহাব শাহীন নির্মাণ করেছেন এবং রেদোয়ান রনি প্রযোজনা করছেন।

তাসনিম পড়াশোনা করেছেন সিলেটে। পরে ঢাকায় এসে শান্ত-মারিয়ম ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং শিখেছেন। মিডিয়ায় না আসলে হয়তো দেশের বাইরে থাকতেন, তারপর দেশে এসে নিজের ক্লথিং ব্র্যান্ড খুলতেন- এমনটাই জানালেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ