মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পুরস্কার জিতেছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা
বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) ২০২৬-এর গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডস (GLOMO অ্যাওয়ার্ডস)-এ বেস্ট ইন শো' পুরস্কার জিতেছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা।
এক বিবৃতিতে বলা হয়, গ্লোবাল মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (GSMA) মোবাইল শিল্পের অসামান্য উদ্ভাবনগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য এই আয়োজন চলাকালীন প্রতি বছর GLOMO অ্যাওয়ার্ডস আয়োজন করে থাকে।
প্রযুক্তির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপনকারী পণ্যই ‘বেস্ট ইন শো’ বিভাগে পুরস্কার পায়।‘বেস্ট ইন শো’ পুরস্কারপ্রাপ্ত ডিভাইসগুলো ডিজিটাল জগতে 'গোল্ড স্ট্যান্ডার্ড' বা স্বর্ণমান হিসেবে পরিচিত। এসব পণ্য সাধারণ বিশ্বের শীর্ষস্থানীয় ২০০-এরও বেশি স্বাধীন বিশ্লেষক, সাংবাদিক এবং অভিজ্ঞ শিল্প বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত।
গ্যালাক্সি এস২৬ আলট্রা এর উন্নত হার্ডওয়্যার এবং সক্রিয় One UI ৮.৫ সফটওয়্যারের নিখুঁত সমন্বয়ের জন্য ‘বেস্ট ইন শো’ পুরস্কার জিতেছে। এই হ্যান্ডসেটটি গ্যালাক্সি এআই (Galaxy AI) অভিযোজিত ও এটি ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করার পাশাপাশি দৈনন্দিন কাজগুলোকে সহজ করে তোলে।
এই হ্যান্ডসেটটি বিশ্বের প্রথম বিল্ট-ইন প্রাইভেসি ডিসপ্লে-ও নিয়ে এসেছে, যা ডিসপ্লে ইঞ্জিনিয়ারিং-এ একটি যুগান্তকারী উদ্ভাবন।
বেস্ট ইন শো ২০২৬-এর বিচারক প্যানেলের চেয়ারম্যান শন কলিন্স বলেন, 'এ বছরের প্রতিযোগিতা ছিল ব্যতিক্রমীভাবে শক্তিশালী। আমরা এমন প্রযুক্তি খুঁজি যা কেবল উদ্ভাবনী এবং আকর্ষণীয়ই নয়, বরং যা সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যায়। স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা অভিনব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর অর্থবহ এবং প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্যের জন্য আলাদাভাবে নজর কেড়েছে। বিশেষ করে, এর প্রাইভেসি সিস্টেম আজকের ডিজিটাল জীবনধারার অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা যা ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করে।'
স্যামসাং ইলেকট্রনিক্স-এর মোবাইল এক্সপেরিয়েন্স (MX) বিজনেসের মোবাইল মার্কেটিং সেন্টারের ইভিপি এবং প্রধান স্টেফানি চোই বলেন, 'আমরা সম্মানিত যে এই বছরের GLOMO অ্যাওয়ার্ডসে গ্যালাক্সি এস২৬ আলট্রা ‘বেস্ট ইন শো’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। গ্যালাক্সি এস২৬ আলট্রা একটি সক্রিয় এআই ফোন যা আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যামসাং-এর চলমান প্রতিশ্রুতির প্রতীক, এবং MWC-তে প্রদর্শিত অসাধারণ উদ্ভাবনের পরিপ্রেক্ষিতে এই স্বীকৃতিটি বিশেষভাবে অর্থবহ।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে