Views Bangladesh Logo

স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৪জি: বাজেট বান্ধব দামে প্রিমিয়াম ফিচারের সমাহার

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ হাজার টাকার মধ্যে ভালো একটি স্মার্টফোনের কথা উঠলে সবার আগে যে ব্র্যান্ডটির নাম মনে আসে, তা হলো স্যামসাং। এই বাজেটেই দৈনন্দিন সব কাজ আরও সহজ ও নির্বিঘ্ন করতে বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৪জি মডেলের স্মার্টফোন।

ফোনটির সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। যারা চোখের সুরক্ষার বিষয়ে সচেতন, তাদের জন্য এই স্ক্রিন হতে পারে দারুণ পছন্দের। দিনের আলোয় হোক বা রাতের অন্ধকারে—উভয় ক্ষেত্রেই ডিসপ্লেটি স্বচ্ছ ও প্রাণবন্ত ছবি দেখায়, ফলে দীর্ঘ সময় ব্যবহারেও চোখে সহজে ক্লান্তি অনুভব হয় না।

কর্মক্ষমতার দিক থেকেও পিছিয়ে নেই ফোনটি। এতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট, যা একসঙ্গে একাধিক অ্যাপ চালানো থেকে শুরু করে টানা কাজের সময়েও দিতে পারে মসৃণ অভিজ্ঞতা। ফোনটির ৪ ও ৬ জিবি র‍্যামের ভ্যারিয়েন্ট রয়েছে, সঙ্গে ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজের সুবিধাও পাওয়া যায়। আর নিরাপত্তার প্রশ্নে ভরসা রাখা যায় এর স্যামসাং নক্স ভল্ট প্রযুক্তির ওপর, যা পিন, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্যকে রাখে সম্পূর্ণ স্বতন্ত্র সুরক্ষার আওতায়—ফলে অনাকাঙ্ক্ষিত তথ্য চুরির শঙ্কা কমে যায় বহুলাংশে।

ছবি তোলার ক্ষেত্রেও এই ফোন হতাশ করবে না। পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে আরও দুটি সেন্সরের ট্রিপল ক্যামেরা সেটআপ, আর সামনে সেলফির জন্য দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। দৈনন্দিন মুহূর্ত থেকে শুরু করে বিশেষ ভ্রমণের স্মৃতি ধরে রাখতে এই ক্যামেরা সেটআপ যথেষ্ট কার্যকর।

দীর্ঘ ব্যাটারি লাইফের চাহিদা মেটাতে ফোনটিতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যার সঙ্গে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফলে দিনভর ব্যবহারের পরও চার্জ নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন পড়বে না খুব একটা।

বাংলাদেশের বাজারে বিভিন্ন বিক্রেতার কাছে গ্যালাক্সি এ১৬ ৪জি মডেলের দাম ভ্যারিয়েন্ট ও অফার অনুযায়ী প্রায় ১৭ থেকে ২২ হাজার টাকার মধ্যে ওঠানামা করছে। সব মিলিয়ে বাজেট ঘেঁষা দামে নির্ভরযোগ্য ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ ও সুরক্ষা ফিচার খুঁজলে গ্যালাক্সি এ১৬ ৪জি হতে পারে একটি বিবেচনার মতো অপশন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ