Views Bangladesh Logo

প্রথম সন্তানের অপেক্ষায় সামান্থা, প্রকাশ্যে বেবি বাম্প

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সামান্থা প্রথমবারের মতো প্রকাশ্যে বেবি বাম্প নিয়ে ক্যামেরাবন্দি হন। কালো জাম্পস্যুট ও লেসের কেপ পরা অভিনেত্রীর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা শুভেচ্ছা ও শুভকামনায় ভাসাচ্ছেন এই তারকা দম্পতিকে।

গত জুনে নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রথম তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। পরে সামান্থা নিজেই মাতৃত্বের খবর নিশ্চিত করেন এবং কিছুদিন অভিনয় থেকে বিরতি নেওয়ার কথাও জানান।

দ্য ফ্যামিলি ম্যান ও সিটাডেল: হানি বান্নি–তে একসঙ্গে কাজ করার পর থেকেই সামান্থা ও রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। এবার প্রথম সন্তানের আগমনের খবরে তাঁদের ভক্ত ও বিনোদন অঙ্গনের সহকর্মীদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ