৩১ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি সালমান এফ রহমানের সিনোভিয়া ফার্মার কর্মীদের
গত ৩১ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করছেন সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিনোভিয়া ফার্মা পিএলসির শ্রমিক ও কর্মচারীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সিনোভিয়া ফার্মার ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পিএলসির শ্রমিক-কর্মচারীরা।
এর আগে সোমবার (১২ অগাষ্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে গণঅবরোধ কর্মসূচি পালন করেন সিনোভিয়া ফার্মার বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা।
মতামত দিন