Views Bangladesh Logo

জাবির সওরা অ্যালামনাইয়ের সভাপতি সেলিম, সম্পাদক আজীম

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভাগের ১১ ব্যাচের ছাত্র অধ্যাপক ড. মো. শামছুল আলম সেলিম সভাপতি ও ২৪ ব্যাচের ছাত্র ডিএমপির ডিসি (উত্তরা) কাজী আশরাফুল আজীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নং গ্যালারিতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের ৩য় সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন, কোষাধ্যক্ষ সাদেকা সুলতানা মিতু (১৭ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন (২২ ব্যাচ)। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ