Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব রুমন

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তারা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির সঙ্গে সংশ্লিষ্টতা ছিন্ন করার শর্তে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাদের যোগদানের তারিখ থেকে চুক্তি কার্যকর হবে এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

সালেহ শিবলী এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। লন্ডনে অবস্থানকালে তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কয়েক বছর গণমাধ্যম–সংক্রান্ত দায়িত্বে যুক্ত ছিলেন। গত ২৫ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরেন।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ এবং আবদুর রহমান সানিকে সহকারী একান্ত সচিব-২ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ