ঈদের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে ৩১ মে ফিরতি যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন।
রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে বিক্রি করা হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।
এর আগে গত ১৩ মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরে পর্যায়ক্রমে ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে