Views Bangladesh Logo

সৌদি নয়, ইউরোপেই থাকছেন সালাহ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সৌদি আরবে পাড়ি জমানোর জোর গুঞ্জনের মধ্যেই নতুন গন্তব্য হিসেবে তুরস্ককে বেছে নিতে যাচ্ছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। লিভারপুল ছাড়ার পর ১৬ বারের তুর্কি সুপার লিগ চ্যাম্পিয়ন বেসিকটাসে যোগ দেওয়ার খুব কাছাকাছি রয়েছেন তিনি।

ইতালীয় সাংবাদিক নিকোলো শিরাকে জানিয়েছেন, সালাহ ও তার এজেন্টের সঙ্গে ব্যক্তিগত সব শর্তে একমত হয়েছে বেসিকটাস। প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো মূল্যের চুক্তিতে দুই পক্ষের সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে ক্লাবটির পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিক ঘোষণার আগে প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করার কাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যেই সালাহর যোগদানের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লিভারপুলের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সৌদি আরবের কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়ানোর চেষ্টা চালায়। তবে বিভিন্ন প্রতিবেদনে শুরু থেকেই ইঙ্গিত ছিল, ইউরোপীয় ফুটবলে খেলা চালিয়ে যেতে আগ্রহী সালাহর সম্ভাব্য গন্তব্য হতে পারে তুরস্কের বেসিকটাস।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে মিসরকে শেষ ষোলোতে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালাহ। তবে শেষ ষোলোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় তার দল। পুরো টুর্নামেন্টে তিনি একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ