Views Bangladesh Logo

সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবে দেশে ফিরলে নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে দেশে ফিরলে সাকিবকে নিরাপত্তা দেওয়া হবে এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগ আইন অনুযায়ী মোকাবিলা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

সাকিব আল হাসান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হন এবং এখনো অ্যালাইন থাকেন।

তিনি বলেন, সাকিব দেশে ফিরলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া মোকাবিলার সুযোগও থাকবে।

সাকিব আল হাসান বা শেখ হাসিনা—যিনিই হোন না কেন, সবচেয়ে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ