Views Bangladesh Logo

সায়মা ওয়াজেদের ছুটিকে ‘জবাবদিহির পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে জবাবদিহিতার পথে একটি ‘গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, শুক্রবার সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলাকালে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ডব্লিউএইচও’র এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে শফিকুল আলম বলেন, 'আমরা বিশ্বাস করি, একটি স্থায়ী সমাধান প্রয়োজন—যেখানে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করা হবে, তার সব সুযোগ-সুবিধা বাতিল করা হবে এবং এই মর্যাদাপূর্ণ দায়িত্বের সততা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা হবে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী এই স্বচ্ছতা, সততা ও ন্যায়বিচারের উদ্যোগে আশাবাদী ও আনন্দিত।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ