Views Bangladesh Logo

সাইফ আলিকে আক্রমণকারীর প্রথম লক্ষ্য ছিল শাহরুখ খানের বাড়ি!

 VB  Desk

ভিবি ডেস্ক

লিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে ছুরি হামলা ও ডাকাতির চেষ্টার দায়ে অভিযুক্ত ব্যক্তি আরেক জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের বাড়ি, 'মন্নত'কে প্রথম লক্ষ্য করেছিল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলমান তদন্তে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, হামলাকারী শাহরুখ খানের বাড়িতে প্রবেশের চেষ্টা করেছিল। তবে বাড়ির কঠোর নিরাপত্তার কারণে সে ব্যর্থ হয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলাকারী সাইফ আলি খানের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাকে আঘাত করতে সক্ষম হয়। তবে, শাহরুখ খানের বাড়িতে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয়। সাইফের ওপর হামলার পর পুলিশ ‘মন্নত’-এ গিয়ে ঘটনাটি তদন্ত করে এবং আরও তথ্য সংগ্রহ করে।

১৪ জানুয়ারি পুলিশ মন্নতের আশপাশে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। একজন ব্যক্তিকে বাড়ির পিছনে ৬ থেকে ৮ ফুট লম্বা লোহার মই ব্যবহার করে পর্যবেক্ষণ করতে দেখা যায়।

পুলিশ ধারণা করছে, সাইফ আলী খানের বাড়িতে হামলা চালানো একই ব্যক্তি হতে পারে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

এর আগে মুম্বাই পুলিশ সাইফ আলী খানের বাড়িতে হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটির পরদিন সন্দেহভাজনকে মুম্বাইয়ের বান্দ্রা থানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

তবে, পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে মিডিয়ায় এও গুজব ছড়ায় যে, হামলাকারী সাইফের ছেলের ঘরে ঢুকে বড় অঙ্কের টাকা দাবি করেছিল। যদিও পুলিশ জানিয়েছে, এটি ছিল ডাকাতির চেষ্টা। সাইফ আলী খান এই ঘটনায় বুকে ও মেরুদণ্ডে গুরুতর আঘাতসহ একাধিক ছুরিকাঘাতের শিকার হন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ