Views Bangladesh Logo

সাইবারির ঝলকে ২ মিনিটের মধ্যেই মরক্কোর গোল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই দারুণ সূচনা করেছে মরক্কো। ফক্সবোরোতে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ম্যাচের মাত্র ৭১ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দেন ইসমায়েল সাইবারি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মরক্কো দ্রুতই সাফল্যের দেখা পায়। সুযোগ কাজে লাগিয়ে স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেদ করেন সাইবারি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উত্তর আফ্রিকার দেশটি।

দারুণ ফর্মে থাকা ২৫ বছর বয়সী সাইবারির জন্য এটি টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে গোল। এর আগে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও মরক্কোর একমাত্র গোলটি করেছিলেন তিনি। সেই ধারাবাহিকতাই ধরে রাখলেন স্কটল্যান্ডের বিপক্ষেও।

গ্রুপ ‘সি’-র এই ম্যাচের আগে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল স্কটল্যান্ড। প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছিল তারা। অন্যদিকে ব্রাজিলের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মরক্কো।

তাই দুই দলের জন্যই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে স্কটল্যান্ড নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলতে পারত। তবে শুরুতেই গোল হজম করায় এখন চাপে পড়ে গেছে স্টিভ ক্লার্কের দল।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোও জানিয়ে দিল, তারা এবারও বড় মঞ্চে নিজেদের শক্তির প্রমাণ দিতে প্রস্তুত। কোচ ওয়ালিদ রেগরাগুইর শিষ্যরা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, বিশ্বকাপে দুই দলের একমাত্র আগের সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালে। সেবার স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল মরক্কো। ২৮ বছর পর আবারও মুখোমুখি হয়ে শুরুতেই এগিয়ে থেকে সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনল আফ্রিকার দলটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ