যত সময় লাগুক সাগর-রুনির খুনীদের ধরা হবে: আইনমন্ত্রী
যতক্ষণ সময় লাগুক সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের সাথে প্রকৃত জড়িতদের ধরা হবে। সেজন্য আপেক্ষিক অর্থে বলা হয়েছে ৫০ বছর সময় লাগলেও সুষ্ঠ তদন্ত ও প্রকৃত অপরাধীদের ধরা হবে বলেছেনআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে ৪২ বছর পর খুনের মামলার আসামি ধরা আর ২৪ বছর পর রহস্য উন্মেচনের উদাহরণও আছে। সাগর-রুনি হত্যা মামলায় পুলিশ চেষ্টা করেও প্রকৃত আসামিদের তদন্তে ধরতে পারছে না। সেজন্য তদন্তে সময় লাগছে। তদন্ত যাতে বন্ধ না হয় সেজন্য যতক্ষণ পর্যন্ত অপরাধীদের ধরা না হবে ততদিন পর্যন্ত তদন্ত চলবে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।
এ সময় তিনি বলেন, 'আইনী কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে ধরতে হবে।'
এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে