Views Bangladesh Logo

নেপালকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৪–০ গোলে বিধ্বস্ত করেছে অর্পিতা–মুনকিরারা।

এই জয়ে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবল দল। একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে ভারত। আগামী শনিবার একই মাঠে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বয়সভিত্তিক সাফের অনূর্ধ্ব–১৯ আসরে এটি বাংলাদেশের তৃতীয় ফাইনাল। আগের দুইবারই প্রতিপক্ষ ছিল ভারত। ২০২৪ সালে বাংলাদেশ–ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়, আর ২০২১ সালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।

আজকের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় দলটি। মামনি চাকমার নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে গোল করেন প্রতিমা মুন্ডা। দ্রুত গোল হজমের পর নেপাল রক্ষণে মনোযোগ বাড়ালেও প্রথমার্ধের শেষ পর্যন্ত ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

বিরতির ঠিক আগে যোগ করা সময়ে সরাসরি ফ্রি–কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন এই ফরোয়ার্ড। ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে ঠেলে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি।

এই নিয়ে চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে আলপি আক্তারের গোলসংখ্যা দাঁড়াল ৭টি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ