Views Bangladesh Logo

তুলে দেয়া হলো সাফের নির্বাচনে বয়সসীমা

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে। তুলে দেয়া হয়েছে সাফের নির্বাচনে বয়সসীমা।

শুক্রবার (৪ এপ্রিল) শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ সংশোধনী আনা হয়।

আগে গঠনতন্ত্রে ছিল, ৭০ বছরের কম বয়স হলে কেউ সাফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে বিশেষ সাধারণ সভায় এই বয়সসীমা বাদ দিয়ে সংশোধনী আনা হয়েছে। সাফের আগে এএফসিতেও বয়সের সীমা তুলে নেয়া হয়েছে।

এই সংশোধনী প্রস্তাব পাসের ক্ষেত্রে বাংলাদেশ, নেপাল, শ্রীলংক, ভুটান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাফের গঠনতন্ত্রে বয়সের ক্ষেত্রে সংশোধনী আনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কাজী মো. সালাউদ্দিন।

বর্তমানে সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
২০০৯ থেকে টানা চারবার পদে রয়েছেন বাফুফের সাবেক এই সভাপতি। তার বয়স চলছে ৭২। ফলে নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে যোগ্য প্রার্থী সালাউদ্দিন।

তবে সাফে নির্বাচন করতে পারবেন কি না- তা নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা সাফের নির্বাচনে প্রার্থী হতে হলে নিজ দেশর ফুটবল ফেডারেশনের মনোনয়ন প্রয়োজন হয়। বাফুফের মনোনয়ন না পেলে প্রার্থী হতে পারবে না সালাউদ্দিন। সাফের সভায় বাফুফের প্রতিনিধিত্ব করেছেন জাকির হোসেন চৌধুরী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ