ইনজুরিতে ছিটকে গেলেন সাদমান, দ্বিতীয় টেস্টে সুযোগ পাচ্ছেন জাকির
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। ইনজুরির কারণে ছিটকে পড়া সাদমানের জায়গায় দলে ডাক পেয়েছেন জাকির হাসান। আগামী ১৬ মে সিলেটে শুরু হবে ম্যাচটি।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, মিরপুরে প্রথম টেস্ট চলাকালে ক্যাচ ধরতে গিয়ে বুকে আঘাত পান সাদমান। বুকের হাড়ে চোট লাগায় দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।
সাদমানের বদলে দলে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসানকে। ২৮ বছর বয়সী জাকির সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে টেস্ট খেলেছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে